বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় দন্ডপ্রাপ্ত চার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। নন্দিত শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত এর নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত এর স্মরণসভা উদযাপন কমিটি গঠিত বাংলার সংস্কৃতি ও নববর্ষ নিয়ে এক অসাধারণ তথ্য লিখেছেন। দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

অধ্যাপক মাহমদুল হাসান চৌধুরী ১১ দলীয় জোটের প্রার্থী বলেন জামায়াত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

আনোয়ার (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চায়, যেখানে মা-বোনদের ইজ্জত ও অধিকার নিশ্চিত হবে। একটি দল মা-বোনদের গায়ে হাত দিয়ে কাপড় খুলে নিতে চায়। আগামী ১২ তারিখ তাদের না বলুন।‎বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎মাহমুদুল হাসান চৌধুরী বলেন, এই গ্রাম থেকেই আমি ইসলামী আন্দোলনের দাওয়াত পেয়েছি। আজকের উঠান বৈঠকে মা-বোন ও ভাইদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে দাঁড়িপাল্লা আপনাদের বিজয়ের প্রতীক হবে।‎তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দেশের মানুষের জন্য পরিকল্পিতভাবে কাজ করতে চায়। অথচ একটি দল চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজিতে লিপ্ত। আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ আপনারা চেয়েছিলেন। আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করুন বলেন তিনি।‎উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির চট্টগ্রাম মহানগর আমীর শাইখুল হাদিস আল্লামা জিয়াউল হোসেন।তিনি বলেন, ১৯৫৪ সালে পীরখাইন থেকে নেজামে ইসলাম পার্টির প্রার্থী আখতার কামাল এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি জানান, বর্তমান ১১ দলীয় জোটে কওমী অঙ্গনের চারটি দল রয়েছে এবং অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী শুধু জামায়াতের নয়, কওমী অঙ্গনেরও প্রার্থী। তাই দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।‎তিনি আরও বলেন, এই জোটে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী এনসিপি এবং মুক্তিযুদ্ধের বীর সন্তান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের দল রয়েছে। আনোয়ারা-কর্ণফুলীর মানুষ সিদ্ধান্ত নিয়েছে—এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে,বলেন তিনি।সভাপতির বক্তব্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাজিম উদ্দিন বলেন, অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ এবং তিনি মা-বোনদের ইজ্জত ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।<span;>‎আরও বক্তব্য রাখেন জামেয়া জিরির শাইখুল হাদিস আল্লামা শাহাদাৎ হোসেন, দৈনিক আমাদের বাংলার সম্পাদক সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী, দক্ষিণ চট্টগ্রাম যুব মজলিসের সভাপতি মাওলানা আবু তৈয়ব, হাইলধর বদিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বখতিয়ার মাহমুদ, ব্যাংকার আলী নেওয়াজ, ডাক্তার জুনাইদ, ব্যাংকার কলিম উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102