
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন এলাকায় বন্যাদূর্গত অসহায় মানুষের সহায়তা দানে পাশে দাড়িয়েছে মানবিক সংগঠন ‘আনোয়ারা ফাউন্ডেশন’।
মঙ্গলবার (১৪ জুলাই) উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার রায়পুর জুইদণ্ডী ইউনিয়নসহ ক্ষতিগ্রস্ত সর্বহারা পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, আকস্মিক বন্যায় উপজেলার নদী কূলবর্তী নিন্মাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এই সংকটময় মুহূর্তে বানভাসি মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি বিত্তবান ও সকল সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে এই সহায় সম্বলহীন দূর্বীসহ জীবনকাটানো মানুষেদের অন্তত কিছু কষ্ট অনেকটাই লাঘব হবে। আনোয়ারা ফাউন্ডেশন সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে ঘোষনা দেন।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন আহমদ শাহ্, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী এবং সহ-সভাপতি সাংবাদিক আনোয়ারুল হক।এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এস এম জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাগর মিত্র, সিনিয়র নির্বাহী সদস্য হরিপদ চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ফারুক, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজল বোস, দপ্তর সম্পাদক যীশু দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জি এম মামুনুর রশীদ, নির্বাহী সদস্য অজয় চৌধুরী, এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, বিশিষ্ট আলেমেদ্বীন এনামুল হক এনাম কাদেরী, সুবল সুদেব প্রমুখ।