বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

নির্বাচনে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবেনা,আনোয়ারায় চট্টগ্রাম জেলা প্রশাসক।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

এবারের নির্বাচনে সে যতবড় ক্ষমতাধর মানুষ হউকনা কেন কোন ধরনের বিশৃংখলা অনিয়ম দুর্নীতি ভোট সেন্টার দখল,বা দেশের আইন বিরোধী কোন ধরনের কার্যকলাপ একেবারেই বরদাস্ত করা হবেনা,সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্যে কাজ করে যাচ্ছি,জেলা প্রশাসক সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিগত দিনে যে নির্বাচন দেখেছেন তার বিপরীত দৃশ্য দেখবেন এবার, ক্ষমতার পালাবদল কিংবা চেয়ারদখল নয়,গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সবাইকে বিজয় ছিনিয়ে আনতে হবে। আপনারা ভোটকেন্দ্রে নির্ভয়ে কাজ করবেন, ভোটাররা যেন নির্ভীগ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ী ফিরতে পারে । আইনশৃঙ্খলা বাহিনী সর্ব্বোচ্চ নিরাপত্তা দেবে আপনাদেরকে। বিশ্বকে আমরা যদি স্বচ্চতা দেখাতে চাই তাহলে সর্ব্বোচ্চ চ‍্যালেন্জ নিয়ে কাজ করতে হবে। আমাদের গায়ে যে কাদা লেগেছে সে কাদা আমরা দুর করতে চাই। এদেশ আমার আপনার সবার।
‎শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।
‎আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন,সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল মোহা মোয়াজ্জেম হোসেন সরকার, লেঃ কর্ণেল মোঃ ইশতিয়াক আলম খান,স্থানীয় সরকার উপ পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট ও আনসার- ভিডিপি পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমদ ও চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিপক ত্রিপুরা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জুনায়েদ চৌধুরী।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102