মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম)  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
‎নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠ-এর প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ্ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল-এর প্রতিনিধি ফরহাদুল ইসলাম।

‎শনিবার (১৮ জুলাই) উপজেলার দেয়াঙ রেস্টুরেন্টে আসাসের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে চতুর্থবারের মতো পরিবর্তন এলো।
‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংবাদ ও চট্টগ্রাম প্রতিদিন-এর প্রতিনিধি কাঞ্চন সুশীল, সহ-সভাপতি আমাদের সময়-এর প্রতিনিধি ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও সুপ্রভাত বাংলাদেশ-এর প্রতিনিধি জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবানী ও আজকের চট্টগ্রাম-এর প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিনিধি নুরুল কবির।
‎এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজ২১ এর প্রতিনিধি রূপন দত্ত, দৈনিক সময়ের আলো-এর প্রতিনিধি এনামুল হক নাবিদ এবং দৈনিক দেশ রূপান্তর ও চট্টগ্রাম মঞ্চ-এর প্রতিনিধি জাহেদুল হক।
‎সাধারণ সদস্য হিসেবে রয়েছেন দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি রতন কান্তি দাশ এবং দৈনিক আমার বার্তা-এর প্রতিনিধি সাইদুর রহমান রনি।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজাদী-এর প্রতিনিধি নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকাল-এর প্রতিনিধি নেজাম উদ্দীন এবং ঢাকা প্রতিদিন-এর প্রতিনিধি আরফাত হোসেন।
‎প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, নবগঠিত কমিটির নেতারা আনোয়ারায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একযোগে কাজ করবেন। আমরা সিনিয়ররাও অতীতের মতো সবসময় আপনাদের পাশে থাকব। মফস্বলের সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে আনোয়ারা সাংবাদিক সমিতি আগামী দিনেও একটি আদর্শ সংগঠন হিসেবে পথপ্রদর্শকের ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102