মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

গণসংযোগ কালে সরওয়ার জামাল নিজাম ধানের শীষ বিজয়ী হলে ধর্মবর্ণের ভেদাভেদ থাকবেনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারী (শুক্রবার) আনোয়ারা সদরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ কালে সরওয়ার জামাল নিজাম বলেন ধানের শীষকে বিজয়ী করলে ধর্ম বর্ণের ভেদাভেদ থাকবেনা।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, সব ষড়যন্ত্র ও ভয়-ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দেবেন। তিনি বলেন, আমি বিগত তিনবার এমপি থাকাকালীন আনোয়ারায় সনাতন ধর্মাবলম্বীদের গায়ে কোনো ধরনের আচঁড় লাগতে দিইনি। সব ধরনের নিরাপত্তা ও সহযোগিতা দিয়েছি। এবারও অতীতের ন্যায় আমাকে আবারো ধানের শীষ প্রতীকে নির্বাচিত করলে কোনো ধর্ম বা বর্ণের ভেদাভেদ থাকবে না। সবার জন্য সমান সুযোগ-সুবিধা, ন্যায় বিচার, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত করবো, ইনশাআল্লাহ।‎
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জয়কালী বাজারসহ আনোয়ারা সদর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথ সভায় বক্তব্যকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আনোয়ারা উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আলী, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ ধর, উপজেলা‎ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাহুল ধরসহ বিএনপি, অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102