বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

ভোটের আগেই ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি আনোয়ারায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনীর পার্শ্ববর্তী বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা উক্ত কেন্দ্রটির নিরাপত্তার জন্য ব্যবহৃত সিসি ক্যামেরা দুটি খুলে চুরি করে নিয়ে যায়।‎ তবে শুধু সিসি ক্যামরাগুলো নিয়ে যাওয়ায় এলাকার জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।‎কেন্দ্র-সংশ্লিষ্টরা জানান,সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে গভীর রাতে দুর্বৃত্তরা সেটি ভেঙে চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আমি এই অনাকাঙ্খীত ঘটনাটি সম্পর্কে খবর পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে,এবং আজকের মধ্যেই নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে,এই ব্যপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102