শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন করলেন সরওয়ার জামাল নিজাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট,আনোয়ারা উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ ) আনোয়ারা সদরে এটির শুভ উদ্বোধন করা হয়। নতুন এই কার্যালয়টি উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পোদ্যোক্তা ও তরুণ রাজনীতিবিদ সাহ্ওয়াজ নিজাম সনি, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, আনোয়ারা উপজেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দিবাকর বড়ুয়া, সদস্য সচিব রাহুল ধর, যুগ্ন আহ্বায়ক নীলকৃষ্ণ চন্দ, জহরলাল সিকদার, প্রণয় বড়ুয়া, প্রদীপ চৌধুরী, তুষার সিকদার, নয়ন বড়ুয়া, মিলকী চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আনোয়ারা সদরস্থ নেওয়াজ ভবনের ৪র্থ তলায় ফিতা কেটে শুভ উদ্বোধনের পর প্রধান অতিথি বলেন, “আনোয়ারা উপজেলা কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয়টি উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মিলন মেলা হিসেবে কার্যকর ভূমিকা রাখবে। সংগঠনের গৃহীত নানা সামাজিক ও মানবিক কার্যক্রম সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমি অতীতের ন্যায় আগামীতেও কল্যাণ ফ্রন্টের পাশে থাকবো।”

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102