
অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)-
পটিয়া উপজেলার স্বনামধন্য সমবায়ী প্রতিষ্টান জিরি কো-অপারেটিভ লিমিটেড(জিকু)’র ৩০তম সাধারন বার্ষিক সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার(২৮শে মার্চ) বিকেলে ক্ষুদ্র সঞ্চয়ের আমানতকারী শেয়ার হোল্ডার সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য আয়োজনে সমিতির নিজস্ব মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্টিত হয়।
অনুষ্টানের প্রথম পর্যায়ে অতিথিবর্গ এক যোগ হয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমিতির পতাকা উওোলন।
দ্বিতীয় পর্যায়ে মৌলানা মিজানুর রহমানের পরিচালনায় কোরান থেকে তেলোয়াত ও অব:প্রাপ্ত শিক্ষক বাবু প্রদীপ কান্তি নাথে পরিচালনায় শ্রীমদ্ভগবদগীতা পাঠের মধ্য দিয়ে এ সভার শুভ সূচনা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা সমবায় অফিসার জনাব শফিউল আলম।
জিরি কো-অপারেটিভ লি: (জিকু)’র প্রতিষ্টাতা ও পরিচালনা পরিষদের সভাপতি লাকী দেবীর সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট বিভূতি শীল বিভূ এর সঞ্চালনায় সমিতির ক্ষুদ্র সঞ্চয়ের আমানতকারী শেয়ার হোল্ডারদের সম্মতিতে বর্তমান বছরের সমিতি পরিচালনায় বাজেট প্রনয়ন অনুমোদন এবং বিগত অর্থ বছরে সমিতির বার্ষিক আয়-ব্যয় হিসাব প্রদান করেন সিইও বাবু রূপন কান্তি নাথ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখের চট্টগ্রাম “জ” অঞ্চল কালব্ সাবেক ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাওার ভূঁইয়া।বিশেষ অতিথি বক্তব্য রাখেন যথাক্রমে জিকু পরিচালনা পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী,উপজেলা সমবায় সহকারী কর্মকর্তা বাবু মৃত্যুন্জয় দাশ,ডি.এমও কালব্ বাবু সাজেন অং,
রয়েল কো-অপ্রেটিভ সেক্রেটারী মাহ্বুবুর রহমান,জিকুর সাবেক ভাইস প্রেসিডেন্ট অব: প্রাপ্ত শিক্ষিকা স্বর্নলতা দেবী,দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক সদস্য সেলিম উল্লাহ কবির।
আরো বক্তব্য রাখেন জিকু বোর্ড অব ডিরেক্টর সেক্রেটারী নজরুল ইসলাম,ট্রেজারার মো: আলমগীর,ডিরেক্টর ইয়াছমিন আক্তার প্রমুখ।
উল্লেখ্য সমিতির উপস্হিত সদস্যদের মাঝে এক রাফেল ড্র অনুষ্টানের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করার মাধ্য এ সভার কার্যক্রম সমাপ্তি হয়।