শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আনোয়ারায় শুরু হয়েছে চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বালক ও বালিকা বিভাগে ১০টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

‎আজ মঙ্গলবার (৭ এপ্রিল )  সকালে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র চৌধুরী।

উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করেন সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে ট্রাইবেকারে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে চার এক গোলে পরাজিত করে কেয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এতে আরো উপস্থিত ছিলেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিকাশ দাশ,সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি শীল, আনোয়ারা সাংবাদিক সমিতি আসাস এর সাবেক।সভাপতি সাংবাদিক রুপন দত্ত, সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিসু কুমার শীল,শিক্ষিকা আয়েশা আকতার খাানম সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

‎খেলা পরিচালনা করেন শিক্ষক  আমিনুর রহমান , কাজল চন্দ্র নাথ,লিলেন মিত্র ও অফিস সহকারী মো: লোকমান।

আগামী ৯ এপ্রিল  সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালকদের ফাইনাল খেলায় মুখোমুখি হবে ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৈনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই মাঠে বালিকাদের ফাইনালে মুখোমুখি হবে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়  বনাম চাতরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হিন্দোল বারী,সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102