শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম)  প্রতিনিধি

আনোয়ারায় সকল শিল্প শিল্পপ্রতিষ্ঠানে স্হানীয়দের অগ্রাধিকার ও নিয়োগে স্বচ্ছতার দাবিতে প্রেস ব্রিফিংয়ের একাংশে বক্তারা বলেন,


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য যেন না হয় সেই প্রক্রিয়ায় স্বচ্ছতা জবাবদিহীতা নিশ্চিত করন এবং স্থানীয় যোগ্য ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১২ এপ্রিল) বিকাল ৪টায় আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। আনোয়ারা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।


প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, আনোয়ারায় প্রতিষ্ঠিত শিল্পকারখানাগুলোতে স্থানীয় যোগ্য প্রার্থীরা প্রত্যাশিত অগ্রাধিকার পাচ্ছেন না। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার কারনে এলাকার শিক্ষিত ও কর্মক্ষম যুবসমাজ বঞ্চিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।এ প্রেক্ষিতে আনোয়ারার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো

আনোয়ারা উপজেলায় অবস্থিত সকল শিল্পপ্রতিষ্ঠানে স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে সকল স্তরে নিয়োগ নিশ্চিত করা; নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও জবাবদিহিমূলক করা এবং কোনো ধরনের সুপারিশ, তদবির বা লবিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ রাখা; সকল নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ করা; শিল্পপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব, দখলদারিত্ব ও সিন্ডিকেটমুক্ত রাখা; এবং চাকরির বয়সসীমা সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা।বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায়, আনোয়ারার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন।এসময় সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসিফুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান।এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম দিদার ও মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হামিদ শাকিল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আকিব রায়হান, সহ-প্রচার সম্পাদক হাফেজ আবদুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102