শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গৃহবধূ জিন্নাত (২১) কে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে মরদেহ উদ্ধারের পর ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে  ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীর এলাকায় এঘটনা ঘটে। ঘটনার পর মৃত্যু নিয়ে গৃহবধূর স্বজনরা শশুরবাড়ীর লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলছে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর আগে তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা দেলোয়ার ছেলে ওমর ফারুকের সাথে জিন্নাতের বিবাহ হয়। মেয়ের বাড়ী বাঁশখালী উপজেলার জলদি এলাকায়।তাদের ঘরে ৮মাস বয়সের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে শশুর দেলোয়ার স্বামী ওমর ফরুকের সাথে পারিবারিক কলহ চলছিল বলে জানান জিন্নাতের স্বজনরা।

‎গৃহবধূ জিন্নাতের খালাতো ভাই আজাদ বলেন, আমার খালাতো বোনকে বিবাহ দেওয়ার সময় স্বর্ণ দিয়েছিলাম আমাদের পক্ষ থেকে। সেই স্বর্ণ গুলো ওরা নিয়ে ফেলে। এর পর থেকে আমার বোনের সাথে জগড়া লেগেছিল। আজকে সকাল ১২টার দিকে আমাদের ফোন দিয়ে বলে আমাদের বোন আত্মহত্যা করেছে। পরে এসে আমার বোনের আঘাতের চিহ্নও দেখি। আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

‎আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি জুনায়েত চৌধুরী বলেন, আজ গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102