শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

পাহাড়ঘেরা জনপদে মানবতার উষ্ণতা ছড়াল জুনিয়র ব্লাড ফাউন্ডেশন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি 

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবার এর উদ্যোগে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সফলভাবে সম্পন্ন হয়েছে শীত উষ্ণতা কার্যক্রম–২০২৫।
গতকাল চন্দনাইশ উপজেলার ধূপ্যাছড়ি তঞ্চঙ্গ্যাপাড়া, ৩ নং ওয়ার্ড, ১০ নং ধোপাছড়ি ইউনিয়ন, বাঙ্গালহালিয়া এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাহাড়ঘেরা দুর্গম এই জনপদে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, যাদের একটি বড় অংশ বৌদ্ধ ধর্মাবলম্বী।
এই মানবিক কার্যক্রমে অংশ নিতে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবারের যাত্রা শুরু হয় চট্টগ্রামের বহদ্দারহাট টার্মিনালের সামনে থেকে। দীর্ঘ পথ ও দুর্গম পাহাড়ি রাস্তা অতিক্রম করে তারা নির্ধারিত এলাকায় পৌঁছান।
পৌঁছানোর পর স্থানীয় তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর মানুষজন তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী ফুলের মালা দিয়ে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবারকে বরণ করে নেন। পাশাপাশি ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে আপ্যায়ন করে তারা অতিথিপরায়ণতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
এই সময় উপস্থিত ছিলেন উক্ত এলাকার সম্মানিত পার্বত্য চেয়ারম্যান জনাব বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, যিনি সংগঠনের সদস্যদের আন্তরিক অভ্যর্থনা জানান। তাঁর এই সৌজন্য, সহযোগিতা ও সম্মানসূচক আতিথেয়তা জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবারের জন্য গৌরবের বিষয়।
উক্ত শীত উষ্ণতা কার্যক্রমটি পরিচালিত হয় জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও শীত প্রজেক্টের সম্মানিত সভাপতি জনাব মোঃ শিহাব হাসান–এর সভাপতিত্বে। কর্মসূচিতে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কার্যক্রমের মাধ্যমে ৩০০ জনেরও বেশি শীতার্ত মানুষের মাঝে শীতের উষ্ণতা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই আয়োজন শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি বাস্তব উদাহরণ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন,
“মানবতার কোনো ধর্ম, বর্ণ কিংবা ভৌগোলিক সীমা নেই। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আগামীতেও জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবার এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।”
সবশেষে, এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা অর্থ, সময় ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন—তাঁদের সকলের প্রতি জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবার গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102