
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিন নেতা। সোমবার (২২ ডিসেম্বর) তারা তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা বিএনপির তিন নেতা হলেন– সাবেক সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন।
তবে বিএনপি থেকে এ আসনে সাবেক সংসদ সদস্য সারোয়ার জামাল নিজামকে প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পর থেকে বাকি দুই প্রার্থীর সমর্থকরা সড়ক অবরোধসহ এলাকায় বিক্ষোভ করছিলেন।
সরোয়ার জামাল নিজামকে বিএনপি প্রথম ধাপে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে পাল্টাপাল্টি স্টাটাস এর খেলা। এই আসনে বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজাম মনোনয়ন পান। আর এটি মেনে নিতে পারেননি এই আসনের অপর মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। সরোয়ার জামাল নিজামকে বিএনপি মনোনয়ন তালিকায় রাখায় ক্ষুব্ধ হন হেলাল সমর্থকরা।তারা এই নিয়ে বিক্ষোভ করতে থাকে।তার কর্মী সমর্থকদের এখনো বিশ্বাস এই আসনে চুড়ান্ত মনোনয়ন পাবেন লায়ন হেলাল উদ্দিন। তাদের অভিযোগ গত ১৫ বছর সরোয়ার জামাল নিজাম শেখ হাসিনার বিরুদ্ধে কোন আন্দোলন সংগ্রামে ছিলেননা। তিনি তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করে ছিলেন। তার বিপরীতে লায়ন হেলাল তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ছিলেন। পাশাপাশি তিনি নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে ছিলেন।
অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসও এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।কিন্তু শেষপর্যন্ত তিনিও মনোনয়ন পাননি। তাই তিনিও এই আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এই বিষয়ে তিনজনের কেউ কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তাদের কর্মী সমর্থকদের আশা এখনো এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন তিনিই বিএনপির পক্ষে নির্বাচন করবেন। অন্যদিকে মনোনয়ন না পাওয়া যে দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের কর্মী সমর্থকরা এখনো আশাবাদী তাদের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর এই আসনে তাদের নেতাই মনোনয়ন পাবেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করবেন।