শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী সুখছড়ী গ্রামে শুরু হয়েছে ৫ দিন ব্যাপি বাসন্তী পূজা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

রতন কান্তি দাশ লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার সুখছড়ীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জগজ্জননী শ্রীশ্রী বাসন্তী  পূজা। মঙ্গলবার ২৪ মার্চ সন্ধ্যায় ষষ্ঠী পূজার মাধ্যমে সুখছড়ী উত্তর পাড়া , সুখছড়ী অযোধ্যা পাড়া ও সিকদার বাড়ী দুর্গা মন্দিরে সার্বজনীন ৩টি মন্ডপে এ পূজা শুরু হয়েছে।

লোহাগাড়া উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার শ্রী রিটন দাশ জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে। সপ্তমী পূজার সকাল থেকেই মণ্ডপগুলো ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। পুরোহিতরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করবেন এবং ভক্তরা নিবেদন করবেন পুষ্পাঞ্জলি।

উত্তর পাড়া অনুষ্ঠিত পূজায় পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন পন্ডিত অনিক চক্রবর্তী তিনি জানান, ২৪ মার্চ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ পূজা ২৫ মার্চ বুধবার সপ্তমী থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন হবে এবং ২৮ মার্চ শনিবার পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। উত্তর পাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রাসেল চৌধুরী বলেন

শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপুজো হয়, তেমনই চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী দুর্গাপূজা। বর্তমানে শারদীয়া দুর্গাপুজোর কাছে জৌলুস হারালেও বাসন্তীপূজাই হল আদি দুর্গাপূজা। রামচন্দ্র শরৎকালে অকালবোধন করে মা দুর্গার পূজা করার আগে দেবী দুর্গার আরাধনা হত এই বসন্তেই। প্রকৃতপক্ষে, বাসন্তী পূজা হল রাজা সুরথ কর্তৃক প্রবর্তিত আদি দুর্গাপূজা। পরবর্তীতে ভগবান রাম শরৎকালে অকালবোধনের মাধ্যমে দুর্গাপূজা শুরু করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102