শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

নতুন বাংলাদেশে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে- আনোয়ারা প্রেস ক্লাবের ইফতারে সওয়ার নিজাম এমপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রাম-১৩ আসনের সাংসদ ও বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ১৭বছর নির্যাতনের পর, বহু কষ্টের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে পেয়েছি এটিকে সুন্দর ভাবে প্রতিষ্টা করে সামনের দিকে নিয়ে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

‎এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জাতির বিবেক, সমাজের সচেতন মানুষ তাই দেশকে সমৃদ্ধশালী করার জন্য, জাতির বিবেক হিসেবে যা করার তা করবেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিগত ১৭বছর দেশ যেভাবে পিছিয়ে গেছে সেটাকে সামনের দিকে নিয়ে যাওয়া অনেক কঠিন কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন।‎

বুধবার (১৮ মার্চ) কালাবিবির দিঘি মোড়স্থ “পার্ক ২৪ কনভেনশন হলে” আনোয়ারা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার অল্পদিনের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছে, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে আর কিছুদিন পর কৃষিকার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হবে।‎ আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলামের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক জাহিদ হৃদয়ের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, প্রবীণ রাজনৈতিনীদ মোশাররফ হোসেন, তরুণ রাজনিতীবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এড.ফৌজুল আমিন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও  সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক,  দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আখতারুন্নবী চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আবু,সাবেক যুগ্ম আহ্বায়ক মেসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ,সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান পারভেজ, ছাত্রনেতা মো.ইমরান চৌধুরী,  উপজেলা যুবদলের  সদস্য সচিব মো. ফারুক হোসেন।

‎আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমীন,উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মাষ্টার ওসমান গণি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের প্রধান  সাংবাদিক  তৌহিদুল আলম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মাওলানা ইদ্রীস আনসারী, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট আনোয়ারা পূর্ব শাখার সভাপতি মাওলানা আহম্মদ নূর আল কাদেরী,সাংবাদিক ইমরান এমী, সাংবাদিক রফিকুল ইসলাম, শিপংকর  শীল,  সুমন শাহ, উদ্বোধনী বক্তব্য রাখেন আনোয়ারা প্রেসক্লাবের অর্থসম্পাদক ফরহাদুল ইসলাম,নেজাম উদ্দীন,  প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রুপন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদ, পাঠাগার সম্পাদক শেখ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক জাবেদ। এসময় বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতুবুন্দরাও উপস্হিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102