শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বারখাইন শোলকাটা এলাকার আলোচিত ডাকাত  সম্রাটের বসত ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হল, ইমন (২৪), মো. রায়হান রানা (২৩), হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে ১০-১৫ জন পালিয়ে যায়।‎পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সম্রাট  নামের এক ডাকাতের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি তলোয়ার, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।‎আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক আরও ১০-১৫ জনকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদের আজ আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102