মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন থেকে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি:

‎ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড থেকে এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার খোর্দ গহিরা পন্ডিতের বাড়ি এলাকা থেকে ট্রলার শ্রমিক নিহত শাহাবুদ্দিন এর মরদেহটি পুলিশ উদ্ধার করে।
‎নিহত শাহাবুদ্দিন ওই এলাকার প্রয়াত শামসুল আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক নদীপথে চলাচলকারী মালবাহী ট্রলারে শ্রমিকের কাজ করতেন।
‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহাবুদ্দিন মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন বলেও পরিবারের দাবি। মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। রাতে স্বামী-স্ত্রী একসাথে একই কক্ষে ঘুমিয়ে পড়েন।
বুধবার ভোরে ঘুম থেকে উঠে স্বামীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী। একপর্যায়ে পাশের একটি খালি কক্ষে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহাবুদ্দিনকে দেখতে পান। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102