সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় কিশোরগ্যাং ও অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ, এলাকাবাসীর সংবাদ সন্মেলন আনোয়ারায় নেশাদ্রব্য খাওয়ায়ে অটোরিকশা চালককে হত্যা,আটক দুই ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ কানু মাঝির পাড়ায় গঙ্গা পূজা অনুষ্ঠিত শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার এক উজ্জ্বল নাম প্রকৃতি রঞ্জন দত্ত’ আজ বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভা আনোয়ারা উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ,চার জনের বিরুদ্ধে মামলা। সেই ১৯৯১ এর ২৯শে এপ্রিল,প্রকৃতির নিষ্ঠুর ধ্বংসলীলার দৃশ্য এখনো কাঁদায়। চাতরী চৌমুহনী সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় জনদূর্ভোগের শেষ নেই। মধ্যম গহিরায় গঙ্গা পূজা অনুষ্ঠিত

আনোয়ারায় কিশোরগ্যাং ও অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকার এলাকাবাসী ও ব্যবসায়ীরা কিশোরগ্যাং চাঁদাবাজি চুরি ছিনতাই ও প্রকাশ্যে মাদক ব্যবসার বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছে।
বুধবার (১৩ মে) উপজেলার এক কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য দানকালে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন চৌধুরী বলেন, উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামে গত কয়েক বছর যাবৎ কিছু ভাসমান মানুষ কিশোরগ্যাং, মাদককারবারী, চুরি, ছিনতাই, চাঁদাবাজী ও ধর্ষণের অঙ্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে। সঙ্গবদ্ধ হয়ে গড়ে তুলেছে “সম্রাট গ্রুপ” নামের কিশোরগ্যাং।  যাদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে ২ থেকে ১৭টি পর্যন্ত মামলা। গত ১০মার্চ সম্রাট গ্রুপের মহিম নামের এক সদস্য হাসপাতাল মোড়ে একটি ছয় তলা ভবনে চুরি করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে নিহত হয়। এর জেরে সম্রাট গ্রুপের বাকী সদস্য এলাকায় ভয়াবহ তান্ডব শুরু করে। হামলা চালায় হাসপাতালের জরুরী বিভাগের দরজার গ্লাস, এম্বুলেন্স, ঘর- বাড়ী, দোকান পাটে। কুপিয়ে জখম করে শাকিল নামে একজন ব্যবসায়ীকে। এর পরপরই পুলিশ সম্রাট গ্রুপের প্রধান সম্রাট ও তার ফুফী রুবিসহ তিনজনকে গ্রেফতার করে। এবং এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে।
‎তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সম্রাটের চাচা জানে আলম (জাইন্যা) ও ফুফী রুবি জামিনে বের হয়ে এলাকার শান্তি প্রিয় জনগণের বিরুদ্ধে চট্টগ্রাম কোর্টে গিয়ে আদালতে দু’টি মিথ্যা মামলা দায়ের করে।
‎এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় এবং ব্যবসায়ীরা এই কিশোর গ্যাং গ্রুপ সমূলে নির্মূল করার আহ্বান জানায় এবং এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
‎সংবাদ সম্মেলনে আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাসেম, যুবদল নেতা মো. শাহজাহান,  ছাত্রদল নেতা এইচ এম তারেকুল ইসলাম, শ্রমিকদল নেতা আলমগীর হোসেন, স্বেস্বাসেবকদল নেতা নিহাত উদ্দিন, স্থানীয় আবুল মনছুর, শোলকাটা হাসপাতাল মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের সওদাগর, আবছার উদ্দিন সিকদার, শহিদুল ইসলাম হান্নান, মোহাম্মদ আলমগীর চৌধুরী, ফরিদুল আলম, মোহাম্মদ হোসেন, পারভেজ, মোহাম্মদ টিটু, আবু শামা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102