শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারায় গলায় ওড়না পেঁচিয়ে,ফাঁস খাওয়া এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে
  • আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুরা ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে খালেদা (৫২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালেদা মৃত নূর মোহাম্মদের স্ত্রী। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী। দুই মেয়ের বিয়ে হয়েছে, ছেলে প্রবাসে থাকেন এবং ছোট মেয়ে অবিবাহিত। শনিবার তিনি ছোট মেয়েকে নিয়ে পাশের বাবার বাড়িতে যান। রোববার ভোরে সেহরি খেয়ে কাউকে কিছু না জানিয়ে স্বামীর বাড়িতে ফিরে আসেন।

‎সকালে ছোট মেয়ে মাকে খুঁজতে গিয়ে বাড়ির একতলা দালানের সিঁড়ির চালের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102