শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারা কর্ণফুলীকে কলন্কমুক্ত করার আহবান চট্টগ্রাম ১৩ আসনের সিংহ প্রতীকের প্রচারনায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

‎চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সিংহ প্রতীকের প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরীর নির্বাচনী প্রচারণা জমজমাট হয়ে উঠেছে।

সোমবার (২রা ফেব্রুয়ারী ) সকাল থেকে রাত পর্যন্ত আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়।। এ সময় সিংহ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। প্রচারণায় অংশ নেন প্রার্থী মোঃ এমরান চৌধুরীর ভাই ওমর ফারুক ও তার সহধর্মিণী আরজু বেগম চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা।

‎আরজু বেগম চৌধুরী আনোয়ারা উপজেলার সিংহরা ও বোয়ালগাও গ্রামে অন্যদিকে তার ভাই ওমর ফারুক কর্ণফুলী উপজেলার বোর্ড বাজার,চরল্যাক্ষা,ডাংগারচর,ডায়মন্ড সিমেন্ট, ইছানগর বাজার ও পুরাতন ব্রীজঘাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।‎
প্রচারণায় মোঃ এমরান চৌধুরীকে সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আনোয়ারা কর্ণফুলীকে নতুন করে গড়ে তুলতে সহযোগিতার সুযোগ দিতে আহবান জানান।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102