শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

মোমবাতি বিজয়ী হলে কর্মসংস্হানকে প্রাধান্য দেয়া হবে আনোয়ারায় গণসংযোগ কালে এস এম শাহজাহান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

মোমবাতি প্রতীকে বিজয়ী হলে কর্মসংস্থানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান।
রবিবার (১ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। সকাল থেকে দিনভর জুঁইদন্ডীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি।
এ সময় মাওলানা এস এম শাহজাহান বলেন, আনোয়ারা–কর্ণফুলী অঞ্চলের তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ বাড়ানোই তার অগ্রাধিকার। জনগণের আস্থা ও সমর্থন পেলে উন্নয়ন ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ডিএম জাহাঙ্গির আলম, গোলাম মোস্তাফা, এস এম সালাউদ্দিন খোকন (কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, যুবসেনা), ১১ নং জুঁইদন্ডী ইউনিয়ন ফ্রন্ট সভাপতি হাফেজ মাওলানা ফোরকান, সাবেক সভাপতি হাফেজ বজলুর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা জামাল উদ্দিন আনোয়ারী, মাওলানা আনোয়ার, মুহাম্মদ ইলিয়াছ, যুবনেতা এম এ তাহের, মাওলানা মুখতার, মাওলানা এনামুল করিম, আব্দুল্লাহ আল নোমান, ইমতিয়াজ কাদের কাশেম, মাওলানা তৌহিদুল ইসলাম চৌধুরী, জি এম মামুন, মাওলানা সিরাজুল মোস্তফা, এস এম আরফাত হোসেন সিরাজী, যুবনেতা মুহাম্মদ আরিফুল ইসলাম, হাফেজ মোখতার, জেবল হোসেন, হাফেজ মো. আব্দুল কুদ্দুস, হাফেজ শাহজাহান, ছাত্রসেনার সাবেক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ওয়াহেদ, রাশেদ, হাফেজ তারেক, আব্দু শুক্কুর, শাহবুদ্দিন, রবিউলসহ আরও অনেকে।গণসংযোগকালে স্থানীয়রা বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং প্রার্থী তাদের কথা গুরুত্বসহকারে শোনেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102