শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

‎ আনোয়ারা থানা পুলিশের চৌকস দল ৪ জন পলাতক আসামীকে বিরামহীন পরিশ্রম করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে,প্রায় ১৫ ঘন্টার অধিক সময়ধরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়,আসামীরা ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদন্ডে দন্ডিত ছিল।

‎সোমবার ( ২০ এপ্রিল ) গভীর রাতে আসামীদের স্ব স্ব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়, অভিযান পরিচালনা করে আনোয়ারা থানার পুলিশ উপ পরিদর্শক শিমুল চন্দ্র দাশ ও সহকারী উপ পরিদর্শক মো: নুরুল আফসার ও সুমন কুমার ধর।
‎গ্রেফতারকৃত আসামিরা হলেন ৩ নং রায়পুর ইউনিয়নের পূর্ব তেলীপাড়া গ্রামের আইয়ুব আলাীর ছেলে মোঃ আব্দুল গফুর, একই ইউনিয়নের উঠান মাঝির বাড়ির লেদু মিয়ার ছেলে আব্দুর রহিম, একই ইউনিয়নের মৃত আলতাফের ছেলে মো: সিরাজ,মৃত মাবু আলীর ছেলে মো: হোসেন।

আনোয়ারা থানার উপ পরিদর্শক শিমুল চন্দ্র দাশ জানান,আসামিরা ২০১৫ সালে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানাধীন বঙ্গোপসাগরে RAB কর্তৃক আনুমানিক তিন লক্ষ পঞ্চাশ হাজার ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার হয়েছিল।আদালত আসামিদের প্রত্যেককেই পনের বছর করে সশ্রম কারাদন্ডে দন্ডিত ও বিশ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন। এরপর থেকে তারা পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির মাধ্যামে তাদের আটক করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102