মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩২২ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

‎আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে বিষ ঢেলে মাছ শিকারের অভিযোগ উঠেছে।পরৈকোড়া ইউনিয়নের কোদালা নামক খালে,এতে খালের বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মরে মরে ভেসে উঠার দৃশ্য দেখা গিয়েছে। যে দৃশ্য দেখতে অনেক মানুষ জড়ো হয়েছে।

খবর পেয়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা তৎক্ষনাৎ ছুটেযান, গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৎস্য কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোদলা খালে চিংড়ি, কোরাল, শোল, চিরিংসহ নানা প্রজাতির মাছ পাওয়া যায়।

এ কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে শৌখিন ও পেশাদার মৎস্য শিকারিরাও এ খালে মাছ ধরতে আসেন। কেউ জাল বা বড়শি দিয়ে, আবার কেউ ডুব দিয়ে মাছ শিকার করেন। স্থানীয়দের অভিযোগ, খালে দিনের পর দিন মাছের বিচরন বৃদ্ধি  পাওয়াতে মাছ শিকারীরা প্রতিযোগীতা মূলক  ব্যাবস্হা হিসেবে নিত্য নতুন কৌশল অবলম্বন করে অসাধু পহ্নায় মাছ ধরার চেষ্টা চালাচ্ছে, এতে বিষ প্রয়োগের পর মরে ভেসে উঠে মাছ।

তবে অন্য একটি সূত্রের দাবি, রাতের আঁধারে একদল শিকারি দলবদ্ধ হয়ে মাছ ধরায় খালের পানি ঘোলাটে হয়ে অক্সিজেনের সংকট তৈরি হতে পারে। এর ফলে মাছ মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, মৃত মাছ পরীক্ষাগারে পাঠানো হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102