সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

 নিজ বসতঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে মান করে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে আনোয়ারা উপজেলায়,,কিশোরীর নাম নূরতাজ বেগম ১৬ বছর বয়স।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত নুরতাজ আক্তার উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈখাইন গ্রামের গুরা মিয়া সওদাগরের বাড়ির বাসিন্দা আজাদুল ইসলামের মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল সবার বড়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙা মোবাইল ফোন মেরামত করে না দেওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমান করে সে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা কেউ ঘরে ছিলেন না।

নিহতের মা শাহনাজ বেগম জানান, সকালে তিনি ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া তুলতে বাইরে যান। যাওয়ার আগে মেয়েকে কিছু টাকা দিয়ে ছোট ভাই-বোনদের জন্য প্রয়োজনীয় জিনিস কিনে দিতে বলেন। পরে ছোট বোনেরা বাড়িতে ফিরে নুরতাজকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।

‎মেয়ের মৃত্যুর ঘটনায় শোকে ভেঙে পড়ে শাহনাজ বেগম বলেন, ‘এই মেয়েই ছিল আমার সবকিছু। মেয়ে নেই মানে আমিও নেই। তাকে ছাড়া আমি কীভাবে বাঁচব।’

‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অভিমান থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। 

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102