বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় দন্ডপ্রাপ্ত চার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। নন্দিত শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত এর নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত এর স্মরণসভা উদযাপন কমিটি গঠিত বাংলার সংস্কৃতি ও নববর্ষ নিয়ে এক অসাধারণ তথ্য লিখেছেন। দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

রমরমা অনৈতিক ব্যাবসা পারকি সমুদ্র সৈকতের এক হোটেলে,আটক ১৪জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি 

‎ বহুল পরিচিতি পারকি সমুদ্র সৈকত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়, সৈকতে‘ এক আবাসিক হোটেল নাম তার ‘সাগর ছায়া’ যত অনৈতিক কর্মকাণ্ডের বিলাসকুঞ্জ,প্রতিনিয়ত অপকর্মের অভিযোগে ১৪ জন যুবক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী থানা পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা কর্ণফুলী, বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান বলেন, “এই হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলছিল—এমন খবরের ভিত্তিতেই আজ অভিযান পরিচালানা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

”স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, সাগর ছায়া হোটেলে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি হোটেলের কর্মচারীরা পর্যটকদের নানাভাবে হয়রানি করে আসছিল।‎অনুসন্ধানে জানা গেছে, সাগর ছায়া হোটেলের মালিক পরিচয়ে  বাঁশখালীর জনৈক এহসান চট্টগ্রামের বাকলিয়া এলাকার চাক্তাই ভেড়া মার্কেট সংলগ্ন ‘স্বপ্নীল আবাসিক হোটেল’ও পরিচালনা করেন। ওই হোটেলেও ইতিপূর্বে অসামাজিক কাজের অভিযোগে পুলিশি অভিযান হয়েছে। এছাড়া তাঁর হোটেলে অবৈধভাবে রোহিঙ্গা নারীদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে।অভিযোগের বিষয়ে সাগর ছায়া হোটেলের মালিক এহসান আটকের বিষয়টি স্বীকার করে বলেন, “পুলিশ তাদের সন্দেহবশত নিয়ে গেছে।‎কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, “গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পর্যটন এলাকায় সুস্থ পরিবেশ রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102