বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় দন্ডপ্রাপ্ত চার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। নন্দিত শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত এর নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত এর স্মরণসভা উদযাপন কমিটি গঠিত বাংলার সংস্কৃতি ও নববর্ষ নিয়ে এক অসাধারণ তথ্য লিখেছেন। দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

আনোয়ারায় প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে,প্রতিবন্ধী সহ দুই সহোদর গুরুতর আহত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কথা কাটাকাটির জেরে এক প্রতিবন্ধীসহ দুই ভাইকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় কিছু লোকজন।

এ ঘটনায় আব্বাস (৩২) নামের এক প্রতিবন্ধী ও তার ভাই নাজিম (২৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রতিবন্ধী আব্বাসকে চমেক হাসপাতালে রেফার করে। বর্তমানে আহত প্রতিবন্ধী যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পড়ুয়া পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর  হামলার সাথে জড়িত ৭জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত নাজিম উদ্দীন।

বিবাদীরা হলেন, মোহাম্মদ নাছির (৪২), মোহাম্মদ এয়াকুব  (৩৫), মোহাম্মদ রমজু (৩০),  মোহাম্মদ শাকিব(২৫), মোহাম্মদ মাসুদ (২৩), মোহাম্মদ রহিম (৪৫), মোহাম্মদ সিফাত (২২)। বিবাদীদের মধ্যে নাছির মাদক মামলার আসামী বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রায় সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র দুই ভাইয়ের ওপর নানাভাবে হুমকি প্রদান করে। এর মধ্যে অভিযোগকারীর ওপর গতকাল লোহার হাতুরী দিয়ে মাথায় আঘাত করে। মারাত্মক রক্তাক্ত মাথা ফেটে যায়। এক পর্যায়ে অভিযুক্তরা সবাই লোহার হাতুড়ি দিয়ে দুই ভাইকে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগ কারী নাজিম উদ্দীন জানান, আমাদের চলাচলের রাস্তায় হঠাৎ করে কিছু লোকজন বালু ফেলে। আমরা প্রতিবাদ করলে সবাই আমাদের ওপর হামলা করে। ওদের মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়ছে।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি জুনায়েত চৌধুরী বলেন, গতকালের ঘটনায় অভিযোগ পেয়েছি। অফিসার ঘটনাস্থলে তদন্ত করতে গেছে। বিষয়টি মামলার প্রক্রিয়াধীন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102