সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় কিশোরগ্যাং ও অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ, এলাকাবাসীর সংবাদ সন্মেলন আনোয়ারায় নেশাদ্রব্য খাওয়ায়ে অটোরিকশা চালককে হত্যা,আটক দুই ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ কানু মাঝির পাড়ায় গঙ্গা পূজা অনুষ্ঠিত শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার এক উজ্জ্বল নাম প্রকৃতি রঞ্জন দত্ত’ আজ বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভা আনোয়ারা উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ,চার জনের বিরুদ্ধে মামলা। সেই ১৯৯১ এর ২৯শে এপ্রিল,প্রকৃতির নিষ্ঠুর ধ্বংসলীলার দৃশ্য এখনো কাঁদায়। চাতরী চৌমুহনী সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় জনদূর্ভোগের শেষ নেই। মধ্যম গহিরায় গঙ্গা পূজা অনুষ্ঠিত

আনোয়ারা উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ,চার জনের বিরুদ্ধে মামলা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি প্রকাশ হওয়ার পর আজ শনিবার (২ মে) সকালে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় মামলাটি রুজু করা হয়।
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টার মধ্যে দুই দফায় এ নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী ওই এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়, রাত আনুমানিক ১০টার দিকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে প্রথম অভিযুক্ত আবু তাহের তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।
পরবর্তীতে বিষয়টি অন্য অভিযুক্তরা জানতে পেরে ভুক্তভোগীকে তাদের কাছে নিয়ে যায়। পরে ভয়ভীতি প্রদর্শন করে পাশের একটি বিলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরদিন সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানান। পরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত চারজন হলেন,রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102