রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারায় নেশাদ্রব্য খাওয়ায়ে অটোরিকশা চালককে হত্যা,আটক দুই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে

আনোয়ারা  ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় আইয়ুব আলী (৫৫) নামের এক অটোরিকশা চালককে ঘুমের দ্রব্য খাবাইয়ে হত্যা করে ও অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১১ মে) ভোরে চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে মোহাং জামাল ওরফে গালকাটা জামাল(৫২) এবং মোহাং আবদুল জব্বার(৩১) তাদের গ্রেপ্তার করা হয়।সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনোয়ারা থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।
‎পুলিশ আরো জানায়,নিহত অটোরিকশা চালক আইয়ুব আলী ভাড়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গত ২০ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে সকাল ১১টার দিকে আনোয়ারা থানার শোলকাটা রাস্তার মোড় এলাকায় পথচারীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কিন্তু সেখানকার চিকিৎসকের পরামর্শ মোতাবেক তাকে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের অটোরিকশার মালিক আলী আহাম্মদ বাদী হয়ে গত ৬ মে আনোয়ারা থানায় হত্যা, চেতনানাশক দ্রব্য প্রয়োগ ও চুরির অভিযোগে মামলা দায়ের করেন।
পুলিশ বলছে, মামলাটি ছিল ক্লুলেস। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে শনাক্ত করা হয়। গ্রেপ্তার জামাল আন্তঃজেলা চেতনানাশক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চেতনানাশক প্রয়োগ করে অটোরিকশা ছিনতাই ও হত্যার একাধিক মামলা রয়েছে।
‎নিহত অটোরিকশাচালক আইয়ুব আলীর ছোট ছেলে মো. শাহেদ বলেন, ‘আমার বাবাকে এভাবে হত্যা করা হয়েছে, তা আমরা প্রথমে বুঝতে পারিনি। চিকিৎসকরা বলেছিলেন তাকে কিছু খাওয়াইয়ে অচেতন করা হয়ে়ছে সেভাবে আমরা চিকিৎসা করেছি। চিকিৎসাধীন অবস্থায় পরে আমার বাবার মৃত্যু হয়। আনোয়ারা থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। আমি তাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করছি।’
‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ধারাবাহিকভাবে কাজ করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।’

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102