রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারায় অতর্কিত হামলায় নারীর শ্লীলতাহানি ও বসত ঘরে ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারায় একটি বসত বাড়িতে সঙ্ঘবদ্ধ হামলায় বসত ঘরে ভাঙচুর লুটপাট ও শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এই ঘটনায় সুমিদেবী নামে এক নারী বাদী হয়ে  পাঁচজনের নাম উল্লেখ করে আরো চার থেকে পাঁচজনকে অজ্ঞাত উল্লেখ করে আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
‎ঘটনাটি ঘটেছে  আনোয়ারা সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামের কাজল মাস্টারের বাড়ির সুমি দেবীর বসতভিটায়।
আজ শনিবার ( ১৪ মার্চ )  সকাল আনুমানিক সাড়ে ছয়টায় এই হামলা ও লুটপাট এর ঘটনাটি ঘটে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মাস্টার মৃণাল নাথের পুত্র সরোজ নাথ (২৫)  ও জয় নাথের (৩০) এর নেতৃত্বে এবং তাদের পিতা মাস্টার মিলন নাথ (৬৫),  সহযোগী কমল কৃষ্ণনাথ এর ছেলে কাঞ্চন নাথ (৩৮),  মৃত ক্ষেত্র মোহন নাথ’র পুত্র বানেশ্বর নাথ ( ৪৫)  সহ অজ্ঞাত আরো চার থেকে পাঁচ জন মিলে সকালে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে বাদী সুমিদেবী, বিপ্লব নাথ ও বৈকুণ্ঠ নাথের বসতবিটাই অতর্কিত হামলা চালিয়ে ঘরের টিন, দরজা জানালা কুপিয়ে ভাংচুর করে। এতে বাদী সহ আরো কয়েকজন বাধা দিতে গেলে বাদীর কাপড় চোপড় টেনে হিছড়ে তাকে শ্লীলতাহানি  করে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। একপর্যায়ে বিবাদীগণ বাড়ির ভিতরে  প্রবেশ করে বাদীনির মেয়ের বিয়ের জন্য রক্ষিত আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন। ওই সময় বাদীনির চিৎকারে স্বাক্ষীরা তাকে বাঁচাতে আসলে বিবাদীগণ তাদেরকেও মারধর করতে থাকে। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে। বিবাদীগণ ঘটনাস্থল ত্যাগ করার পূর্বে এই ঘটনা কাউকে জানালে তাদের হত্যার হুমকি দিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন। এরপর বিবাদীগণ ঘটনাস্থল ত্যাগ করলে সাক্ষীগণসহ আহত বাদীনি সুমি দেবীকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করাই। বাদীনি অভিযোগে আরো উল্লেখ করেন, প্রায় দুই মাস পূর্বে এক নং বিবাদী অজ্ঞাত আরো ৪-৫ জনকে সঙ্গে নিয়ে এসে বাদীনির স্বামী টিটু নাথের দোকানে  হামলা এবং দোকানের মালামাল লুটপাট করে। এই ঘটনায় বাদীনির স্বামী স্বাক্ষী টিটু নাথ প্রতিবাদ করলে এক নং বিবাদী বিভিন্নভাবে হুমকি দিতে থাকে।
অভিযোগের বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী বলেন, এই বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা একটি ফোর্স পাঠাই এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। আরো বিস্তারিত তথ্য নেওয়ার পর প্রয়োজনে আমরা এটিকে মামলা হিসেবে গ্রহণ করব এবং এর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102