শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

বর্তমান সমাজ ব্যবস্থায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ অনুসরনে দীক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য – শ্রী সজীব সিংহ রুবেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

মিরেরসরাই ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎বর্তমান সমাজ ব্যবস্থায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ অনুসরনে দীক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য  বলে মন্তব্য করেছেন পরমতীর্থ হিমাইতপুরধাম এর সহ সাধারন সম্পাদক  শ্রী সজীব কুমার সিংহ (রুবেল)।

‎মিরসরাই নিজামপুর শাখা সৎসঙ্গের উদ্যোগে আয়োজিত শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব ধর্মালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা তুলে ধরেন।তিনি আরো বলেন – যুগের প্রয়োজনে পূর্ববর্তী গুরুগনের অনুসরনে ধরাধামে আসলেন শ্রীশ্রীঠাকুর।

এতে সংবর্ধনা গ্রহন করেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক শ্রী সুমন ঘোষ বাদশা। প্রধান আলোচক ছিলেন জেলা সৎসঙ্গের সহ সভাপতি শ্রী মদন দাশ, মহান অতিথি ছিলেন – সহ সভাপতি শ্রী রূপক ভট্টাচার্য, শ্রী তপন দত্ত (প্রধান শিক্ষক), শ্রী নির্মল দেবনাথ লিটন, জেলা সৎসঙ্গের সভাপতি  শ্রী অনিল চন্দ্র পাল এর শুভেচ্ছা বক্তব্য এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অমল দাশ ও যুগ্ম সম্পাদক শ্রী বিভূ চক্রবর্তী (যাজক) এর যৌথ সঞ্চালনায় শুভ উদ্বোধন করেন,অর্থ সম্পাদক  শ্রী দিলীপ ধর।

প্রধান আলোচক- বিশিষ্ট সৎসঙ্গী, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ সভাপতি লায়ন শ্রী মদন দাশ বলেন, নিজামপুর সৎসঙ্গ শাখা ঠাকুরের আদর্শ প্রচারে অগ্রনী ভুমিকা পালন করছে। চট্টগ্রাম জেলা সৎসঙ্গ কে সম্মাননা প্রদান করেন শ্রী অনিল চন্দ্র পাল ও সাধারন সম্পাদক শ্রী অজিত নাথ। প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী প্রিয়তোষ নাথ এর সভাপতিত্বে  আরো বক্তব্য রাখেন সিনি. যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনিমেষ রায় চৌধুরী,শ্রী ত্রিদীপ দাশ, উন্নয়ন সম্পাদক শ্রী কাজল তালুকদার, দপ্তর সম্পাদক শ্রী নিহার দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক শ্রী গৌকুল শিকদার (সপ্রঋ), সহ দপ্তর সম্পাদক শ্রী মনোতোষ শীল, নির্বাহী সদস্য শ্রী অসিত চক্রবর্তী, শ্রী মিঠু ঘোষ, শ্রী সুদর্শন দাশ, সাংস্কৃতিক সম্পাদক শ্রী দোলন দাশ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক শ্রী প্রবীর চৌধুরী, অরুন কুমার ঘোষ, অনিমেষ কর,  চট্টগ্রাম জেলা সৎসঙ্গের মাতৃ সম্মেলনের সদস্যা ডা.পাপড়ি কারন, শ্রীমতি নয়নমনি দাশ,শ্রীমতি লিপিকা তালুকদার সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।  সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপনী বক্তব্য দেন জেলা সৎসঙ্গের সভাপতি শ্রী অনিল চন্দ্র পাল। বক্তারা নির্মানাধীন শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ – নিজামপুর শাখা ঘুরে দেখেন এবং মন্দিরের জন্য সহযোগিতার আশ্বাস দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102