বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন এলাকাধীন ঐতির্য্যবাহী সামাজিক সংগঠন মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দের প্রার্থনা মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা-এই প্রতিপাদ্য সামনে রেখে ভাগবতীয় মাহাত্ম্য মঙ্গলময় প্রার্থনা ও জীব জগতের কল্যান কামানায় তিন দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্টান ভাবগাম্ভির্য্যে অনুষ্টিত হয়েছে।
গত পহেলা বৈশাখ(১৫ই এপ্রিল) এ অনুষ্টান শুরুতে গোধূলী লগ্নে গঙ্গা আহব্বান,মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্টিত হয়েছে।এতে অধিবাস পরিবেশনায় ছিলেন বিশিষ্ট অধিবাস কীর্তনিয়া শ্রীমৎ স্বামী প্রিয়ব্রত গোস্বামী(তনু) ও তার দল।এ ছাড়া রাত ৯টা নাগাদ এক মনোজ্ঞ ধর্মীয় সঙ্গীতানুষ্টান অনুষ্টিত।এতে পরিবেশনায় ছিলেন চট্টগ্রামের প্রখ্যাত সনাতনী ব্যান্ড দল “ত্রিনাথ”।এই মহতী সাংস্কৃতিক অনুষ্টান উপভোগে হাজরো ধর্মপ্রান ভক্ত সুহৃদ উপস্হিতির মাঝে সঙ্গীত শিল্পী ত্রিনাথ’কে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন উৎসব উদযাপন পরিষদ-২০২৬ খ্রীষ্টাব্দের সভাপতি বাবু ছোটন নাথ অর্থ সম্পাদক বাবু রুবেল শীল ও সাধারন সম্পাদক বাবু প্রবীর বিশ্বাস বাপ্পা।এছাড়া রাত এগার ঘটিকায় আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন হয়েছে।
এরপর ২রা বৈশাখ(১৬ই এপ্রিল)বৃহস্পতিবার ব্রাহ্মমুহুর্তে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভারম্ব হয়ে,দুপুরে শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন,দিন-রাত আনন্দবাজারে মহাপ্রসাদ আশ্বাধন এর মধ্য দিয়ে ৩রা বৈশাখ(১৭ই এপ্রিল) শুক্রবার মহানামযজ্ঞের পূর্ণাহুতি কীর্তনসহ মঙ্গল দধি বিতরন ও নগর পরিক্রমার মাধ্যমে সমগ্র অনুষ্টানের সমাপ্তি ঘটে।
আরো উল্লেখ্য অনুষ্টানের প্রতিটি পর্বে মহিরা সমাজ কল্যান সংসদের কার্যকরী পরিষদ,উৎসব উদযাপন পরিষদ-২০২৬,সম্মানিত উপদেষ্টা মন্ডলী,সম্মানিত সমন্বয়কারীবৃন্দ ও সার্বিক তও্বাবদায়কবৃন্দ সহ সকল নেতৃবৃন্দের সার্বিক আন্তরিক সৌহার্দ্যপূর্ণ উপস্হিতিতে এ অনুষ্টান পরিচালিত হয়েছে মর্মে এক সরেজমিন সূত্র জানা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102