শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আহলা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ফেব্রুয়ারি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

বোয়ালখালী উপজেলার আহ্লা এলাকায় অবস্থিত নবনির্মিত শতবর্ষের ঐতিহ্যবাহী আহ্লা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী  আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার পালিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন পূজা-অর্চনা ও আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, এ উপলক্ষে ধলঘাট-আহ্লা মিলন সংঘ-এর উদ্যোগে বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় শ্রী শ্রী চ-ীযজ্ঞ ও চ-ীপাঠ অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে বিশেষ পূজা, ভক্তিমূলক আয়োজন, সন্ধ্যা আরতি এবং আগত ভক্তবৃন্দের মাঝে অন্নপ্রসাদ বিতরণ। মন্দির প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।

ধর্মীয় এ আয়োজনে চ-ীযজ্ঞ পরিচালনা করবেন পটিয়া পাঁচরিয়া তপোবন আশ্রম-এর অধ্যক্ষ ও সভাপতি স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। পৌরহিত্য করবেন বিশিষ্ট পুরোহিত প-িত দোলন চক্রবর্ত্তী। তাঁদের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা যথাযথ মর্যাদায় সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।‎

শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি প্রয়াস। অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। উক্ত শুভানুষ্ঠানে ভক্ত, অনুরাগী, দাতা-সদস্যসহ সর্বস্তরের সুধীজনের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন পরিচালনা কমিটির সভাপতি শিবপ্রসাদ দাশ ও সাধারণ সম্পাদক সুমন দে ও মন্দির নির্মাণ কমিটির সভাপতি লায়ন বাপন দাশগুপ্ত।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102