সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় কিশোরগ্যাং ও অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ, এলাকাবাসীর সংবাদ সন্মেলন আনোয়ারায় নেশাদ্রব্য খাওয়ায়ে অটোরিকশা চালককে হত্যা,আটক দুই ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ কানু মাঝির পাড়ায় গঙ্গা পূজা অনুষ্ঠিত শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার এক উজ্জ্বল নাম প্রকৃতি রঞ্জন দত্ত’ আজ বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভা আনোয়ারা উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ,চার জনের বিরুদ্ধে মামলা। সেই ১৯৯১ এর ২৯শে এপ্রিল,প্রকৃতির নিষ্ঠুর ধ্বংসলীলার দৃশ্য এখনো কাঁদায়। চাতরী চৌমুহনী সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় জনদূর্ভোগের শেষ নেই। মধ্যম গহিরায় গঙ্গা পূজা অনুষ্ঠিত

ইমাম-মোয়াজ্জিন ও পত্রিকার হকারদের আনোয়ারা প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় শতাধিক ইমাম-মোয়াজ্জিন ও পত্রিকার হকারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন আনোয়ারা প্রেসক্লাব। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক চৌধুরী, উপজেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রাহুল ধর, সাংবাদিক রুপন দত্ত, প্রেস ক্লাব কর্মকর্তাদেও মাঝে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, সহ সভাপতি মো. মোরশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ্ সোহেল, অর্থ সম্পাদক মো. ইমরান হোসাইন, গ্রন্থগার ও প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দিন মনজুর, আইসিটি বিষয়ক সম্পাদক মো. জামশেদুল আলম, সাংবাদিক আতিকুল হা-মীম প্রমূখ।
ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘প্রেসক্লাবের ব্যতিক্রমী আয়োজনটি সত্যি প্রশংসনীয়। এটির ধারাবাহিকতায় চেষ্টায় থাকবেন এমনটাই আশা করছি।’

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102