রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারায় শ্রী শ্রী জয় কালী ও জ্বালাকুমারী মায়ের স্মরণে মহতি ধর্মসভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

শ্রী শ্রী জয় কালী ও জ্বালা কুমারি মায়ের বার্ষিক মহোৎসব এর প্রথম দিন বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানসহ মহতি ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

  শুক্রবার  ১৯ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বিকেলেজয় কালী বাজারস্ত মন্দির প্রাঙ্গণে

‎ উৎসব কমিটির সভাপতি শ্রী পলাশ বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী সুমন চৌধুরীর সঞ্চালনায়  মহতি ধর্ম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশন সীতাকুণ্ড চট্টগ্রামের অধ্যক্ষ

‎ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, মহান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি চট্টগ্রামের সভাপতি লায়ন আর কে দাশ রুপু ,  মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট ব্যবসয়ী ও উদীয়মান সমাজসেবক  শ্রী মিশন দত্ত।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য শিক্ষক উত্তম চক্রবর্তী,  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি  শ্রী উৎপল সেন গুপ্ত,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক শ্রী সাগর মিত্র, সদস্য সচিব শ্রী প্রদীপ ধর, বিশ্বজিৎ দত্ত মিঠু । শিক্ষা সামগ্রি বিতরন করেন  শ্রী বিকাশ দত্ত,শুভেচ্ছা  বক্তব্য প্রদান করেন মন্দির কমিটির উপদেষ্টা শ্রী সন্তোষ কুমার দাশ।স্বাগত বক্তব্য প্রদান করেন মন্দির কমিটির সাধারন সম্পাদক  মিন্টু সিকদার সহ আরো অনেকে। শ্রীমদভগবদগীতা  পাঠ করেন  জাতীয় গীতা পরিষদ আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম ওয়াদ্দেদার।

শুক্রবার সকালে শ্রী শ্রী ঠাকুরের বাল্যভোগ,শ্রী শ্রী ঠাকুর পূজা, শ্রী শ্রী ঠাকুর ও মায়ের বিশেষ পূজা ও রাজভোগ বিতরণ করা হবে। শনিবার নগর কীর্তন, কুম্ভভঙ্গ ও মহানাম যজ্ঞের পূর্ণাহুতী।  চলবে মহা প্রসাদ ও অন্নপ্রসাদ বিতরণ।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102