শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

বর্তমান সমাজ ব্যবস্থায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ অনুসরনে দীক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য –  জেলা সৎসঙ্গের সভাপতি শ্রী অনিল চন্দ্র পাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ডেক্স

বর্তমান সমাজ ব্যবস্থায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ অনুসরনে দীক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সভাপতি শ্রী অনিল চন্দ্র পাল। কাশিয়াইশ শাখা সৎসঙ্গের উদ্যোগে আয়োজিত

আজ ২১ ফেব্রুয়ারী ( শুক্রবার ) ধর্মালোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে শ্রী অনিল চন্দ্র পাল শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষার কথা উল্লেখ করে উপরোক্ত বক্তব্য রাখেন।

‎ অনুষ্ঠানের  শুভ উদ্বোধন করেন, শ্রী দিলীপ ধর, তিনি বলেন, যুগের প্রয়োজনে পূর্ববর্তী গুরুগনের অনুসরনে ধরাধামে আসলেন শ্রীশ্রীঠাকুর।

‎ প্রধান আলোচক বিশিষ্ট সৎসঙ্গী চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ সভাপতি লায়ন শ্রী শংকর সেনগুপ্ত বলেন, কাশিয়াইশ সৎসঙ্গ শাখা ঠাকুরের আদর্শ প্রচারে অগ্রনী ভুমিকা পালন করছে।

‎উৎসব উদযাপন পরিষদ এর পক্ষ থেকে চট্টগ্রাম জেলা সৎসঙ্গ কে সম্মাননা প্রদান করেন শ্রী কমল দাশ শিমুল।

 উৎসব উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী অমল দাশ এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া শান্তি নিকেতন কমপ্লেক্স শাখার সাধারন সম্পাদক শ্রী সুজন দত্ত, (আল আইন সৎসঙ্গ) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনিমেষ রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিভূ চক্রবর্তী, শ্রী ত্রিদীপ দাশ, উন্নয়ন সম্পাদক শ্রী কাজল তালুকদার, দপ্তর সম্পাদক শ্রী নিহার দত্ত, প্রচার সম্পাদক শ্রী সুমন চৌধুরী (সপ্রঋ) সহ সাংগঠনিক সম্পাদক শ্রী গৌকুল শিকদার (সপ্রঋ),  শ্রী প্রিয়তোষ সরকার রাসু, সাংস্কৃতিক সম্পাদক শ্রী দোলন দাশ,  সহ সাংস্কৃতিক সম্পাদক শ্রী রাজু আচার্য্য,   অরুন কুমার ঘোষ,  অগ্রগামী পরিষদ এর সভাপতি শ্রী প্রদীপ দাশ,  সাধারন সম্পাদক শ্রী বিরাজ চক্রবর্তী, সহ সাধারন সম্পাদক শ্রী সুষ্ময় দাশ,  অর্থ সম্পাদক – শ্রী বিমল দাশ, সাংগঠনিক সম্পাদক শ্রী বাবুন তালুকদার, সদস্য- শ্রী উত্তম চক্রবর্তী, শ্রী রামকেশব খাস্তগীর, শ্রী সানু চক্রবর্তী, শ্রী কনকন খাস্তগীর, মিঠুন ওয়াদ্দাদার, উত্তম ওয়াদ্দাদার, তিলক দাশ, শ্রী সজীব দত্ত, শ্রী সত্যজিত দাশ রিমন, জয় চক্রবর্তী, রুবেল দাশগুপ্ত, রুবেল তালুকদার, জনি চক্রবর্তী, রুবেল নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ। চট্টগ্রাম জেলা সৎসঙ্গের মাতৃ সম্মেলনের সদস্যা শ্রীমতি মন্দিরা সেনগুপ্তা, ডা.পাপড়ি কারন, শ্রীমতি নয়নমনি দাশ, শ্রীমতি শেলী বিশ্বাস, শ্রীমতি লিপিকা তালুকদার, অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন বিশিষ্ট ধর্মীয় ব্যান্ড শিল্পী গান্ধীব।সাধারণ সম্পাদক শ্রী রতন মুখার্জি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপনী বক্তব্য দেন।

উৎসব উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা,  ঔষধ বিতরন , শিক্ষা বৃত্তি প্রদান, সম্মননা প্রদান করা হয়।  আনন্দ বাজার এ হাজারো ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

পরে অতিথিরা নির্মানাধীন শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ কাশিয়াইশ শাখা এর ভবন ঘুরে দেখেন এবং মন্দির নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।

আজ সারাদিন অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন এর শুভ অনুষ্ঠান চলবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102