মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা কর্ণফুলী আসনের সিংহ প্রতীকের প্রার্থী মোঃ এমরান চৌধুরীর ইশতেহার ঘোষণা আনোয়ারা কর্ণফুলীকে কলন্কমুক্ত করার আহবান চট্টগ্রাম ১৩ আসনের সিংহ প্রতীকের প্রচারনায় মোমবাতি বিজয়ী হলে কর্মসংস্হানকে প্রাধান্য দেয়া হবে আনোয়ারায় গণসংযোগ কালে এস এম শাহজাহান আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ শীতমৌসুমে অতিথি পাখির বিচরন বিলুপ্ত প্রায় আনোয়ারার খিলপাড়ায় তিনদিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথ ধামের মহানাম যজ্ঞ আগামীকাল থেকে শুরু আনোয়ারায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট এ শেখপাড়া ইয়াং স্টার ফুটবল একাদশ ও শেখপাড়া লাকি স্টার জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির শিক্ষা উপকরণ বিতরন চট্রগ্রাম ১৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন  এনডিএম প্রার্থী এমরান চৌধুরী আনোয়ারায় চাঞ্চল্যকর চুরি: স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ চোর গ্রেপ্তার 

মোমবাতি বিজয়ী হলে কর্মসংস্হানকে প্রাধান্য দেয়া হবে আনোয়ারায় গণসংযোগ কালে এস এম শাহজাহান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

মোমবাতি প্রতীকে বিজয়ী হলে কর্মসংস্থানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান।
রবিবার (১ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। সকাল থেকে দিনভর জুঁইদন্ডীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি।
এ সময় মাওলানা এস এম শাহজাহান বলেন, আনোয়ারা–কর্ণফুলী অঞ্চলের তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ বাড়ানোই তার অগ্রাধিকার। জনগণের আস্থা ও সমর্থন পেলে উন্নয়ন ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ডিএম জাহাঙ্গির আলম, গোলাম মোস্তাফা, এস এম সালাউদ্দিন খোকন (কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, যুবসেনা), ১১ নং জুঁইদন্ডী ইউনিয়ন ফ্রন্ট সভাপতি হাফেজ মাওলানা ফোরকান, সাবেক সভাপতি হাফেজ বজলুর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা জামাল উদ্দিন আনোয়ারী, মাওলানা আনোয়ার, মুহাম্মদ ইলিয়াছ, যুবনেতা এম এ তাহের, মাওলানা মুখতার, মাওলানা এনামুল করিম, আব্দুল্লাহ আল নোমান, ইমতিয়াজ কাদের কাশেম, মাওলানা তৌহিদুল ইসলাম চৌধুরী, জি এম মামুন, মাওলানা সিরাজুল মোস্তফা, এস এম আরফাত হোসেন সিরাজী, যুবনেতা মুহাম্মদ আরিফুল ইসলাম, হাফেজ মোখতার, জেবল হোসেন, হাফেজ মো. আব্দুল কুদ্দুস, হাফেজ শাহজাহান, ছাত্রসেনার সাবেক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ওয়াহেদ, রাশেদ, হাফেজ তারেক, আব্দু শুক্কুর, শাহবুদ্দিন, রবিউলসহ আরও অনেকে।গণসংযোগকালে স্থানীয়রা বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং প্রার্থী তাদের কথা গুরুত্বসহকারে শোনেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:০৮ অপরাহ্ণ
  • ১৭:৪৮ অপরাহ্ণ
  • ১৯:০৪ অপরাহ্ণ
  • ৬:৩৯ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102