শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

আনোয়ারায় চাঞ্চল্যকর চুরি: স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ চোর গ্রেপ্তার 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সংঘটিত একটি চাঞ্চল্যকর চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধারসহ দুর্ধর্ষ ভাসমান চোর মোঃ তৌফিক ওরফে তৌফিকুল ইসলাম হৃদয় (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত তৌফিকুল ইসলাম হৃদয় বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাসিয়া গ্রামের নুরুল আমিনের পুত্র।

‎শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আনোয়ারা থানাধীন মোহাম্মদপুর এলাকার পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের নেকলেস, একটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, নগদ ৭ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের নয়া মিয়া কন্ট্রাকটরের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক আলী হোসেন ও তার মেয়ে সোনিয়া আক্তারসহ পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে ঘরের প্রধান দরজা খোলা এবং ভেতরে অস্বাভাবিক অবস্থা দেখতে পান তারা। পরে একটি স্টিলের আলমারিতে রাখা আনুমানিক ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি স্মার্টফোন চুরি হয়েছে বলে নিশ্চিত হন।

‎এ ঘটনায় অভিযোগের পর আনোয়ারা থানা পুলিশ একটি চৌকস টিম গঠন করে অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

‎আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102