
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জায়গা সংশ্লিষ্ট বিরোধের জেরে বৃদ্ধের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় আহত বৃদ্ধ ছাদেক বাচ্চু (৬২) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ০৭টার দিকে হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের কাইয়ুমের দোকানের সামনে এই ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, স্থানীয় আবদুল মন্নান (৫০), ছিদ্দিক আহমদ (৬৫), আহমদ নবী (৬০), মো: শওকত (৩৫), মোঃ জোবায়ের (৩৩), মো: সিরাজ (৫২)।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত ছাদেক বাচ্চু সকালে নাস্তা আনতে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে দেখতে পেয়ে আওয়ামীলীগের শীর্ষ সন্ত্রাসীর নেতৃত্বে তার উপর হামলা করে তাকে মারাত্মক ভাবে আহত করে।
এবিষয়ে আহত ছাদেক বাচ্চুর ছেলে মোয়াজ্জেম জানান, আমাদের জায়গা জোরপূর্বক দখল করার পায়তারা করছে একটি মহল। তারা গতকাল (সোমবার) আমার উপর হামলা করেছে এবং আজ (মঙ্গলবার) আমার বাবার উপর হামলা করে। আমাদের পরিবার আতংকের মধ্যে রয়েছে, আমি এই হামলার বিচার চাই।
ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, “হাইলধরের পীরখাইন এলাকায় জায়গার বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছে একপক্ষ জায়গায় কাজ করতেছিলো পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। এঘটনায় একপক্ষ অভিযোগ দায়ের করেছেন।