শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

আম পরিবহনে বিশেষ ট্রেন ‘ম্যাংগো স্পেশাল’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১১৫ বার পড়া হয়েছে

বৃহত্তর রাজশাহী অঞ্চল থেকে স্বল্প খরচে ঢাকা রুটে আম পরিবহনের জন্য বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। শুক্রবার (৫ জুন) থেকে ‘ম্যাংগো স্পেশাল’ নামের ট্রেনে সপ্তাহে প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় পণ্য পরিবহন করা হবে। ট্রেনটিতে ছয়টি ওয়াগন থাকছে। এতে আম ছাড়াও শাকসবজিসহ যেকোনও পার্সেলযোগ্য মালামাল বহন করা যাবে। প্রতিকেজি পণ্য বহনের জন্য সর্বোচ্চ ভাড়া রাখা হবে এক টাকা ৭০ পয়সা। এবারই প্রথম রেলপথে এভাবে আম পরিবহন করা হচ্ছে।

স্পেশাল ট্রেনটি পার্সেল লোড করবে চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, কাকনহাট, রাজশাহী, সারদা, আড়ানী, আব্দুলপুর স্টেশনে এবং আমসহ অন্যান্য পণ্য আনলোড করবে টাঙ্গাইল, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট, তেজগাঁও এবং কমলাপুর রেল স্টেশনে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন মাস্টার মো. মুনিরুজ্জামান জানান, প্রথমবারের ট্রেনে আম পরিবহনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ম্যাংগো স্পেশাল ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকাল ৪টায় এবং রাজশাহী থেকে বিকাল ৫টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা পৌঁছাবে রাত ১টায়। ঢাকা থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে রাত ২টা ১৫ মিনিটে।

তিনি আরও জানান, করোনার এই সময়ে যতদিন লাইনে নিয়মিত ট্রেনের চাপ কম থাকবে ততদিন এই স্পেশাল ট্রেনটি চালু থাকবে।

প্রসঙ্গত, আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ নিয়ে ২০ মে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, এবার করোনা পরিস্থিতিতে আম পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে প্রয়োজনীয় সংখ্যক ট্রেন চলবে।

এর আগে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আম, লিচু ও অন্যান্য মৌসুমি ফল বিপণন এবং কৃষিপণ্য বাজারজাতকরণের বিষয়ে ১৬ মে ভিডিও কনফারেন্সে চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সেদিনই ট্রেনে আম পরিবহনের কথা ওঠে। এরপর রেলমন্ত্রী নুরুল ইসলাম এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য পশ্চিম রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এরপরেই এই ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102