শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

আনোয়ারায় পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় বালুখেকুদের জরিমানা,ট্রাক ও এস্কেভেটর জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও স্তুপ করে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
‎বুধবার (১১ মার্চ) উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের টাংগার পুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু মজুদ করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে টাংগার পুল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও স্তুপ করে বিক্রির অভিযোগ ছিল। এতে স্থানীয় পরিবেশের ক্ষতিতো বটে পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকার স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হচ্ছিল।
‎স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের  নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দেখা যায়, গায়ের জোড়ে নিয়ম-কানুনের তোয়াক্কা না করে বিপুল পরিমাণ বালু স্তুপ করে রেখে,সেখান থেকে ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।
‎এ সময় দায়ী ব্যক্তিকে আইনের আওতায় এনে একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত একটি ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়। এলাকাবাসীরা এই অবৈধ বালু খেকুদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান আরো বাড়ানোর দাবি জানিয়েছেন।
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও মজুদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের আশা, প্রশাসনের ধারাবাহিক অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় চলমান অবৈধ বালু উত্তোলন ও ব্যবসা বন্ধ হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102