বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারায় পূর্ব জুইঁদন্ডী ফুটন্ত ফুল একতা সংঘের ইফতার সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে সামাজিক দৃষ্টান্ত স্থাপন করেছেন আনোয়ারার পূর্ব জুঁইদন্ডী ফুটন্ত ফুল একতা সংঘ।

‎গতকাল ৯ রমজান রোজ জুমাবার আনোয়ারা উপজেলার অন্তর্গত পূর্ব জুঁইদন্ডী গ্রামে ৫২টি অসহায় দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে এসব  ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

‎পূর্ব জুঁইদন্ডী ফুটন্ত ফুল একতা সংঘের সদস্যরা এলাকায় বিভিন্ন স্থানে সুবিধাভোগী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের  সভাপতি মোঃ আবু ছালেহ। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কুটি শুকরিয়া আদায় করেন,  সেই সাথে  সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র সংগঠনের সে সব নিবেদিতপ্রাণ সদস্যদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহযোগিতায় আজকের এই আয়োজন সফল করেছেন। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাহির থেকে যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি।,সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হল প্রকৃত মানবিকতা। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

‎অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আকিব। তিনি বলেন এলাকার অসহায় দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে মানবিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের।

‎ ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, অর্থ সচিব মোঃ আরমান উদ্দিন, মোঃ ফাহিম উদ্দিন ইমন, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ রেজাউল করিম, এবং সদস্যবৃন্দ।

‎ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শেষ করে সবাই একসাথে ইফতার ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102