সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় কিশোরগ্যাং ও অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ, এলাকাবাসীর সংবাদ সন্মেলন আনোয়ারায় নেশাদ্রব্য খাওয়ায়ে অটোরিকশা চালককে হত্যা,আটক দুই ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ কানু মাঝির পাড়ায় গঙ্গা পূজা অনুষ্ঠিত শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার এক উজ্জ্বল নাম প্রকৃতি রঞ্জন দত্ত’ আজ বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভা আনোয়ারা উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ,চার জনের বিরুদ্ধে মামলা। সেই ১৯৯১ এর ২৯শে এপ্রিল,প্রকৃতির নিষ্ঠুর ধ্বংসলীলার দৃশ্য এখনো কাঁদায়। চাতরী চৌমুহনী সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় জনদূর্ভোগের শেষ নেই। মধ্যম গহিরায় গঙ্গা পূজা অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নানা আয়োজন 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এই উপলক্ষে সমিতির পক্ষ থেকে উপজেলা পরিষদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে মমতাজ কমিউনিটি সেন্টার আলোচনা সভা ও সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা  গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি কংসরাজ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রিজোয়ান উদ্দিন।

সংগঠনের প্রচার সম্পাদক মৌলানা সারোয়ার আলম এর পবিত্র কোরান থেকে তেলওয়াত ও সংগঠনের উপদেষ্টা সজল মিত্র পবিত্র গীতা পাঠ করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শফিকুর রহমান, জেনিথ হেলথ কেয়ার এর সিনিয়র পরিচালক পলাশ দত্ত,জেনিথ পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন,  আনোয়ারা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রুপন দত্ত।

এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্টু মোহন নাথ,সহ সভাপতি পি কে দাশ,যুগ্ম সম্পাদক ডি এইচ মানসুর, অর্থ সম্পাদক শম্ভু রন্জন দত্ত, মহিলা সম্পাদিকা শিপ্রা শীল,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান, সহ সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, সহ মহিলা সম্পাদিকা ইয়াছমিন আক্রার,সদস্য সুমন কান্তি নাথ সহ আরো অনেকে।

শেষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তাসহ বিভিন্ন জনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102