শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম ১৩ ( আনোয়ারা – কর্ণফুলী )  আসনে বিএনপির তিন নেতার মনোনয়নপত্র সংগ্রহ 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিন নেতা। সোমবার (২২ ডিসেম্বর) তারা তাদের  প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা বিএনপির তিন নেতা হলেন– সাবেক সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন।

তবে বিএনপি থেকে এ আসনে সাবেক সংসদ সদস্য সারোয়ার জামাল নিজামকে প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পর থেকে বাকি দুই প্রার্থীর সমর্থকরা সড়ক অবরোধসহ এলাকায় বিক্ষোভ করছিলেন।

সরোয়ার জামাল নিজামকে বিএনপি প্রথম ধাপে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।  এরপর থেকে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে পাল্টাপাল্টি স্টাটাস এর খেলা। এই আসনে বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজাম মনোনয়ন পান। আর এটি মেনে নিতে পারেননি এই আসনের অপর মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। সরোয়ার জামাল নিজামকে বিএনপি মনোনয়ন তালিকায় রাখায় ক্ষুব্ধ হন হেলাল সমর্থকরা।তারা এই নিয়ে বিক্ষোভ করতে থাকে।তার কর্মী সমর্থকদের এখনো বিশ্বাস এই আসনে চুড়ান্ত মনোনয়ন পাবেন লায়ন হেলাল উদ্দিন। তাদের অভিযোগ গত ১৫ বছর সরোয়ার জামাল নিজাম শেখ হাসিনার বিরুদ্ধে কোন আন্দোলন সংগ্রামে ছিলেননা। তিনি তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করে ছিলেন। তার বিপরীতে লায়ন হেলাল তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ছিলেন। পাশাপাশি তিনি নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে ছিলেন।

অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী  আব্বাসও এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।কিন্তু শেষপর্যন্ত তিনিও মনোনয়ন পাননি। তাই তিনিও এই আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এই বিষয়ে তিনজনের কেউ কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তাদের কর্মী সমর্থকদের আশা এখনো এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন তিনিই বিএনপির পক্ষে নির্বাচন করবেন। অন্যদিকে মনোনয়ন না পাওয়া যে দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের কর্মী সমর্থকরা এখনো আশাবাদী তাদের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর এই আসনে তাদের নেতাই মনোনয়ন পাবেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করবেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102