
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাঢোলের যাদুকর বিনয়বাঁশী জলদাসের ২৪ তম তিরোধান দিবস আজ ।
রবিবার(৫ এপ্রিল) এশিয়া মহাদেশের শ্রেষ্ট বাংলাঢোল বাদক বিনয়বাঁশী জলদাসের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ,তাঁহারই জন্মস্থান বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে তাঁরই স্মরণে তাঁরই প্রতিষ্টিত লোকসাংস্কৃতিক প্রতিষ্টান বিনয় বাঁশীশিল্পী গোষ্ঠীর উদ্যোগে সকাল ১০টায় শিল্পীর সমাধি ও প্রতিকৃতি ভাস্কর্যে পূষ্পমাল্য অর্পন ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁহার প্রতি শ্রদ্ধা নিবেদন,স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
,বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক এবং বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস,বেতারওটিভি শিল্পী বিধান দাস, বেতার শিল্পী ওবিভিন্ন চ্যানেলের ঢোল বাদক দোলন দাস সহ উক্ত পরিবারের সকলে বিনয়বাঁশী জলদাসের সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিতি বিশেষভাবে কামনা করেন।
উল্লখ্য ১৯১১ সালের ১লা অক্টোবর এই বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাস বোয়ালখালী পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন,এই বাংলাঢোল বাজনায় দেশের গন্ডী পেরিয়ে আন্তর্জাতীক পরিমন্ডলে সুনাম কূড়িয়ে আনে,এমনকি ঢোলবাদনের নৈপুর্নতা সৃষ্টি করে জাতীয়ভাবে ২০০১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক একূশে পদকে ভূষিত হন্, বিধির বাম ২০০২ সালের ৫ই এপ্রিল তিনি পরলোক গমন করেন।