শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

কর্ণফুলিতে বসতভিটা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৩, থানায় মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলিতে বসত বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাটি ঘটেছে কর্ণফুলি উপজেলার দক্ষিণ বন্দর ৩ নম্বর ওয়ার্ডের শিমুল সেনের বাড়িতে। গত ২৭ মার্চ (শুক্রবার)  সন্ধায় মারামারির ঘটনাটি ঘটে। আহতরা হলেন শিমুল সেন(৬০), শিমুল সেনের মেয়ে সুমি সেন (৩১), চৈতি সেন (২৪)। এ ঘটনায় শিমুল সেন বাদী হয়ে ঘটনার পরদিন কর্ণফুলি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ৩৬।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, বাদী শিমুল সেন নিজস্ব বসতভিটা থেকে শ্রমিক দিয়ে কয়েকটি গাছ কাটছিলো। বিবাদী রনি সেন, জনি সেন, সত্যজিৎ সেন ও বিশ্বজিৎ সেনসহ মুখোশধারী আরও ৬/৭ জন সন্ত্রাসী মিলে শ্রমিকদের গাছ কাটতে বাধা দেয়। গাছ কাটতে বাধা কেন জিজ্ঞেস করতেই বিবাদীরা লাঠিসোটা, ধারালো দা ছুরি নিয়ে আমাদের (বাদী পক্ষের) উপর হামলে পড়ে। বিবাদীদের এলোপাতাড়ি মারধরে মারাত্মক জখম হয় বাদী শিমুল সেন, শিমুল সেনের মেয়ে এডভোকেট সুমি সেন ও চৈতী সেন। জখমী তিনজনই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল রবিবার ঘটনাটি সরেজমিনে জানতে গেলে গ্রামবাসীরা জানান, বিবাদীগণ অত্যন্ত হিংস্র- দাঙ্গাবাজ ও পরধনলোভী। ওরা গ্রামের মানুষের কোনো বিচার- শালিশ মানেন না। তারা সবসময় গায়ের জোর দেখান। গ্রামবাসী বলেন, আসামীদের বিরুদ্ধে থানায় ও কোর্টে একাধিক মামলা রয়েছে। আইনিভাবে এদের বিচার হওয়া দরকার।

এ ব্যাপারে বাদী শিমুল সেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিবাদীরা যে ভিটায় বসত গড়ছে সেটি আমাদের রেকর্ডীও পৈত্রিক সম্পত্তি। তিনি বলেন, বিবাদীরা অবৈধ দখলদার। তারা পেশাদার সন্ত্রাসী হওয়ায় তাদেরকে ভিটা থেকে উচ্ছেদ করা কঠিন হয়ে পড়েছে। বিবাদী শিমুল সেনের মেয়ে এডভোকেট সুমি সেন বলেন, আমরা গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি বলেন, আসামীরা পলাতক থেকে প্রতিদিন গভীর রাতে আমাদের ঘরের চতুর্দিকে দরজা-জানালায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সুমি বলেন, আমরা প্রশাসনের সহযোগিতা চাই।

এ ঘটনায় কর্ণফুলি থানার অফিসার ইনচার্জ (ওসি)  শাহিনুর আলম বলেন, ওই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। তিনি বলেন, আসামীদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102