শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলার সংস্কৃতি ও নববর্ষ নিয়ে এক অসাধারণ তথ্য লিখেছেন। দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন পটিয়ায় মহিরা সমাজ কল্যান সংসদের উদ্যোগে মহানামযজ্ঞ:সমগ্র অনুষ্টান ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সমাপ্তি পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা

রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র সভাপতি ড. জাকের সম্পাদক সাংবাদিক আরজু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ :

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সরকারি নিবন্ধনপ্রাপ্ত (রেজি: নং ১২৮৮/৮৭) সামাজিক সংগঠন “চাগাচর রকিম উদ্দিন যুবগোষ্ঠী”র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ, এক্সিম ব্যাংক পিএলসি’র অবসরপ্রাপ্ত এডিএমডি ড. এস. এম. আবু জাকের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের দফতর ও প্রচার সম্পাদক, বিজয় টিভি প্রতিনিধি সাংবাদিক জাবের বিন রহমান আরজু। গত ২১মার্চ ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দোহাজারী নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মো. আবু তৈয়ব সহ-সভাপতি, বিশিষ্ট কর আইনজীবী মোঃ শাহজাহান ফরিদ অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে নুরুল আজম, সহ অর্থ সম্পাদক পদে লোকমান হাকিম, সদস্য পদে মো: ইলিয়াছ, মো. নুরুল আমিন, রহিম উল্লাহ সেলিম, মাওলানা তৌহিদুল মোস্তফা কাদেরী ও তাজীম উল্লাহ কে নির্বাচিত করা হয়।
১১ সদস্যদের নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শুভেচ্ছা জানান সংগঠনের অন্যান্য সদস্য ও উপদেষ্টাবৃন্দ। উল্লেখ্য : ১৯৮৭ সালে সরকারি নিবন্ধিত দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন দূর্যোগে কাজ করে আসছে। বিশেষ করে রাস্তা ঘাট সংস্কার, গরীব অসহায় মেয়ের বিয়েতে আর্থিক সহয়তা প্রদান, দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবায় আর্থিক সহয়তা প্রদান করে আসছে। এছাড়াও গত করোনা কালীন সময়ে সহযোগী সংগঠন ডক্টর এস এম আবু জাকের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চাল বিতরণে সার্বিক সহযোগিতা করেন রকিম উদ্দিন যুব গোষ্ঠী।

 

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102