সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় কিশোরগ্যাং ও অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ, এলাকাবাসীর সংবাদ সন্মেলন আনোয়ারায় নেশাদ্রব্য খাওয়ায়ে অটোরিকশা চালককে হত্যা,আটক দুই ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ কানু মাঝির পাড়ায় গঙ্গা পূজা অনুষ্ঠিত শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার এক উজ্জ্বল নাম প্রকৃতি রঞ্জন দত্ত’ আজ বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভা আনোয়ারা উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ,চার জনের বিরুদ্ধে মামলা। সেই ১৯৯১ এর ২৯শে এপ্রিল,প্রকৃতির নিষ্ঠুর ধ্বংসলীলার দৃশ্য এখনো কাঁদায়। চাতরী চৌমুহনী সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় জনদূর্ভোগের শেষ নেই। মধ্যম গহিরায় গঙ্গা পূজা অনুষ্ঠিত

পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)-

চট্টগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন এলাকাধীন মালিয়ারা-মহিরা-মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ের-২০২৬
সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা,মেধা বৃওি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্টান উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকাল ১১টা নাগাদ উপরে উল্লেখিত বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুজিত কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক বাবু সুপাল কৃষ্ণ মহাজনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মো: আব্দুল মোনাফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক সুখময় দাশ,সমাজসেবক যতাক্রমে মো: আবদুল করিম,বাবু রনজিৎ চৌধুরী,বাবু অমলেন্দু বিকাশ দাশ,মীর মোহাম্মদ জাকারিয়া,আলহাজ্ব ইব্রাহিম সওদাগর,ইউপি সদস্য মো: নাছির।
এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব শাহ আলম,জনাবা সাজেদা সুলতানা।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষার্থী মিফতানুল জান্নাত,১০ম শ্রেনীর ছাত্রী জান্নাতুল মাওয়া আছমা,,রুয়াইদা তাবাচ্চুম,৯ম শ্রেনীর ছাত্রী প্রমা দাস প্রমুখ।
উল্লেখ্য কোরান তেলোয়াত,শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও জাতীয় সংগীতপাঠের মধ্য দিয়ে এ সভা শুরু হয়।এরপর সময়ে অনুষ্টানের অতিথি ও বিদায়ী শিক্ষার্থীদের আনুষ্টানিক সংবর্ধনা ফুলেল শুভেচ্ছা বরন করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।এছাড়া সভা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীসহ পরীক্ষা ক্রেন্দ্রের প্রবেশ পত্র ও মেধা স্বীকৃতি সনদপত্র হাতে তুলে দেন প্রধান অতিথি ও অন্যন্যা অতিথি বৃন্দগন।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102