রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

আগামী ১৮ এপ্রিল চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভা নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান। এ উপলক্ষে অনুষ্ঠান সফল করতে গতকাল সন্ধ্যায় দোহাজারীস্থ সাঙ্গু কনভেনশন হলেরুমে স্থানীয় কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের কর্মসূচি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি আলী আকবর। এসময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জয়নুল আলম, সহ-সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো.লোকমান হাকিম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণুযশা চক্রবর্তীসহ নেতৃবৃন্দ । এ সময় বক্তারা বলেন, দোহাজারী একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক এলাকা। এটি দক্ষিণ চট্টগ্রামের স্থল ও নৌপথসহ যোগাযোগের অন‍্যতম সংযোগস্থল ও বানিজ‍্যিক এলাকা। দোহাজারীকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য এবং জনপদকে বাসযোগ্য করতে হলে নাগরিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। দোহাজারীকে একটি আধুনিক উপশহরে রূপান্তরিত করতে আগামী ১৮ এপ্রিল দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে দোহাজারীতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে দোহাজারীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102