সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় কিশোরগ্যাং ও অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ, এলাকাবাসীর সংবাদ সন্মেলন আনোয়ারায় নেশাদ্রব্য খাওয়ায়ে অটোরিকশা চালককে হত্যা,আটক দুই ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ কানু মাঝির পাড়ায় গঙ্গা পূজা অনুষ্ঠিত শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার এক উজ্জ্বল নাম প্রকৃতি রঞ্জন দত্ত’ আজ বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভা আনোয়ারা উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ,চার জনের বিরুদ্ধে মামলা। সেই ১৯৯১ এর ২৯শে এপ্রিল,প্রকৃতির নিষ্ঠুর ধ্বংসলীলার দৃশ্য এখনো কাঁদায়। চাতরী চৌমুহনী সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় জনদূর্ভোগের শেষ নেই। মধ্যম গহিরায় গঙ্গা পূজা অনুষ্ঠিত

চাতরী চৌমুহনী সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় জনদূর্ভোগের শেষ নেই।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সব চাইতে জনসমাগমস্হল আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকার ব্যস্ততম সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে জনদুর্ভোগের শেষ নেই।
চলমান উন্নয়নকাজের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ দখল করে রাখায় এই জনভোগের সৃষ্টি এতেকরে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে বলে স্থানীয়দের অভিযোগ।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতেই চাতরী চৌমুহনী সি ইউ এফ এল সড়কে পানি জমে যায়। এতে সড়কটি অনেকটা খালের মতো রূপ নেয়, ফলে পথচারী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।‎স্থানীয় ও পথচারীদের অভিযোগ, বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা সড়কের একাংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি ময়লা-আবর্জনা ও পঁচা সবজির অবশিষ্টাংশ সড়কের ওপর ফেলে রাখার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এর ফলেঅল্প বৃষ্টিতেই সড়কজুড়ে জলাবদ্ধতা তৈরী হচ্ছে,এমনকি ঐ ময়লা আবর্জনা থেকে বিভিন্ন রোগ বালাই থেকে সাধারন মানুষ রেহাই পাচ্ছেনা যাহা অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন “দেখতে খাল মনে হলেও এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। মাত্র ৪-৫ মিনিটের বৃষ্টিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে দীর্ঘ সময় বৃষ্টি হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তা সহজেই অনুমেয়।”‎তারা দ্রুত সড়ক দখলমুক্ত করা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন ‎সচেতন মহলের মতে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বাড়বে এবং জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102