সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় কিশোরগ্যাং ও অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ, এলাকাবাসীর সংবাদ সন্মেলন আনোয়ারায় নেশাদ্রব্য খাওয়ায়ে অটোরিকশা চালককে হত্যা,আটক দুই ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ কানু মাঝির পাড়ায় গঙ্গা পূজা অনুষ্ঠিত শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার এক উজ্জ্বল নাম প্রকৃতি রঞ্জন দত্ত’ আজ বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভা আনোয়ারা উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ,চার জনের বিরুদ্ধে মামলা। সেই ১৯৯১ এর ২৯শে এপ্রিল,প্রকৃতির নিষ্ঠুর ধ্বংসলীলার দৃশ্য এখনো কাঁদায়। চাতরী চৌমুহনী সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় জনদূর্ভোগের শেষ নেই। মধ্যম গহিরায় গঙ্গা পূজা অনুষ্ঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনজুড়ে পিস নেটওয়ার্ক গঠনে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

খবর ডেক্স

‎সামাজিক সম্প্রীতি জোরদার ও বিভ্রান্তি প্রতিরোধে এক সপ্তাহব্যাপী অনলাইন “Myth vs Reality” ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার পর আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে চট্টগ্রাম শিশু একাডেমিতে Bright Bangladesh Forum ও Activista Chattogram যুবদের উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় “সামাজিক সম্প্রীতি ও সংঘাত নিরসন” বিষয়ক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎উক্ত অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সামাজিক বিষয় নিয়ে প্রচলিত ভুল ধারণা (Myth) ভেঙে বাস্তব তথ্য (Reality) তুলে ধরা হয়, যা তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সহনশীল মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ক্যাম্পেইনের ধারাবাহিকতায় আজকের অধিপরামর্শ সভা আয়োজন করা হয়, যেখানে অনলাইন সচেতনতা থেকে অফলাইন কার্যকর উদ্যোগে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্প্রীতি কমিটির সদস্য বিশ্বজিৎ পালিত, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সহ-মহাসচিবসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
‎আলোচনায় অংশ নেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী (সহ-সভাপতি, আহলে সুন্নাহ ওয়াল জামাহ্, চট্টগ্রাম), জীবন কৃষ্ণ মুখার্জি (পুরোহিত, পাথরঘাটা গঙ্গাবাড়ি কৃষ্ণ মন্দির), ওয়াহিদুল ইসলাম (পেশ ইমাম, নূরানীয়া মাদ্রাসা, চট্টগ্রাম), শীলবোধি ত্যারো অনি বড়ুয়া (বৌদ্ধ ধর্মীয় নেতা, পাথরঘাটা জেটাবন বৌদ্ধ বিহার) এবং ফাদার রিগ্যান ডি কস্টা (খ্রিস্টান ধর্মীয় নেতা, পাথরঘাটা চার্চ)।
‎চট্টগ্রাম ইয়ুথ হাবের সাধারণ সম্পাদক সৈয়দ স্বাধীনসহ প্রায় ২০০ জন যুব সদস্য সভায় অংশগ্রহণ করেন।
‎সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে যুব, ধর্মীয় নেতা, সুশীল সমাজ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি কার্যকর “পিস নেটওয়ার্ক” গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, এই নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত সংঘাত শনাক্ত, সংলাপভিত্তিক সমাধান এবং গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
‎এছাড়া “ওয়ার্ডভিত্তিক পিস কমিটি” গঠন, নিয়মিত সংলাপ সভা, কমিউনিটি গ্রিভেন্স মেকানিজম চালু এবং যুবদের নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
<span;>‎অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার বিষু চক্রবর্তী এবং সবশেষে RAC ধাপের পর্যালোচনা পরিচালনা করেন চট্টগ্রাম ইয়ুথ হাবের সভাপতি মৌসুমি আক্তার।
আয়োজকরা জানান, অনলাইন ক্যাম্পেইন থেকে শুরু করে মাঠপর্যায়ের এই উদ্যোগ চট্টগ্রামকে একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও শান্তিপূর্ণ নগরীতে রূপান্তরের লক্ষ্যে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102